LPG Gas Cylinder | জুলাইয়ে স্বস্তি সাধারণ মানুষের, কমলো ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দামও

Thursday, July 2 2026, 5:35 am
LPG Gas Cylinder | জুলাইয়ে স্বস্তি সাধারণ মানুষের, কমলো ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দামও
highlightKey Highlights

জুলাইয়ে কমল ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। এই গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৩ টাকা।


জুলাইয়ে সুখবর রেস্তোরাঁর মালিক থেকে সাধারণ মানুষের। গতকাল, বুধবার মাসের শুরুতেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৮৩.৫০ টাকা। এবার কমলো ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। আজ গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৩ টাকা। পয়লা জুলাই থেকে দিল্লিতে এই সিলিন্ডারের দাম হল ৮০৮.৫০ টাকা। উল্লেখ্য, সাধারণত পরিযায়ী শ্রমিকরা, বিভিন্ন শহরে যাঁরা হস্টেলে থাকেন, তাঁরাই এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন। যদিও রান্নার গ্যাসের দামের পরিবর্তন হয়নি। গত মাসেই ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ২৯ টাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File