LPG Connection | জ্বালানি সংকটে LPG ছাড়লেন ৬ হাজার গ্রাহক! আমজনতাকে ধন্যবাদ কেন্দ্রের
Sunday, March 29 2026, 4:47 pm

Key Highlightsদেশজুড়ে অন্তত ৬ হাজার গ্রাহক নিজেদের এলপিজি সংযোগ ছেড়ে দিয়েছেন, এমনটাই জানিয়েছে কেন্দ্র। তাঁদের ধন্যবাদ জানিয়ে কেন্দ্রের আবেদন, আরও বেশি সংখ্যক গ্রাহক যেন এলপিজি সংযোগ ছেড়ে দেন।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে দেশজুড়ে গ্যাসের সংকট বাড়ছে। যদিও কেন্দ্র বারবার নিশ্চিত করে জানিয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়েছিল, এলপিজি গ্রাহকদের কাছে ইতিমধ্যেই পাইপ লাইনে গ্যাসের সংযোগ রয়েছে, তাঁদের এলপিজি কানেকশন ছেড়ে দিতে হবে। সূত্রের খবর, শনিবার পর্যন্ত অন্তত ৬ হাজার গ্রাহক এলপিজি সংযোগ ছেড়ে দিয়েছেন। আমজনতাকে ধন্যবাদ জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তল।
- Related topics -
- দেশ
- এলপিজি
- গ্যাস বুকিং
- গ্যাস সিলিন্ডার
- গ্যাস লিক
- রান্নার গ্যাস
- আর্থিক সংকট
- কেন্দ্রীয় সরকার


