Weather Update | দক্ষিণবঙ্গে নিম্নচাপের থাবা! ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা!

Saturday, September 12 2026, 12:55 pm
Weather Update | দক্ষিণবঙ্গে নিম্নচাপের থাবা! ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা!
highlightKey Highlights

বর্ষা বিদায়ের মুখে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ায় দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে।


বর্ষা বিদায়ের মুখে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ায় দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পরিস্থিতির গাম্ভীর্য বিবেচনা করে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় কলকাতা-সহ অন্যান্য জেলাতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সপ্তাহান্তে বেরোনোর আগে সকলকে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File