Louvre Museum | ল্যুভরে চুরির ঘটনায় দায় স্বীকার! পদত্যাগ করলেন মিউজ়িয়ামের ডিরেক্টর লরেন্স ডি কার্স
Wednesday, February 25 2026, 3:14 am

Key Highlightsগত বছর অক্টোবর মাসে ল্যুভর মিউজ়িয়ামে চুরির ঘটনায় পদত্যাগ করলেন মিউজ়িয়ামের ডিরেক্টর লরেন্স ডি কার্স।
গত বছর অক্টোবর মাসে ল্যুভর মিউজ়িয়ামে চুরির ঘটনায় পদত্যাগ করলেন মিউজ়িয়ামের ডিরেক্টর লরেন্স ডি কার্স। গত বছরের ১৯ অক্টোবর সকালে প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে নেপোলিয়নের স্ত্রীর মুকুট-সহ বহু মূল্যমান সামগ্রী চুরি যায়। চুরি যাওয়া সামগ্রীর খোঁজ এখনও মেলেনি। এরপরেই মিউজ়িয়ামের একটি ঘরে জল চুঁইয়ে পড়ার ফলে ৭০৭ নম্বর কক্ষে, অমূল্য বই এবং চিত্রকর্ম ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তার গাফিলতির কথাও নজরে আসে। প্রবল সমালোচনার মুখে পড়তে হয় ল্যুভর মিউজ়িয়ামের ডিরেক্টরকে। এরপরই দায় স্বীকার করে পদত্যাগ করলেন লরেন্স।
- Related topics -
- আন্তর্জাতিক
- ল্যুভর মিউজিয়াম
- সংগ্রহশালা
- চুরি
- পদত্যাগ
- পরিচালক
- প্যারিস


