Local Train Cancelled | সাতসকালে বর্ধমানগামী ট্রেনের চাকা জ্যাম, স্তব্ধ যানচলাচল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

Saturday, April 25 2026, 5:27 am
Local Train Cancelled | সাতসকালে বর্ধমানগামী ট্রেনের চাকা জ্যাম, স্তব্ধ যানচলাচল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা
highlightKey Highlights

হুগলি স্টেশন ছাড়ার পরেই ট্রেনটির চাকা জ্যাম অর্থাৎ ব্রেক বাইন্ডিং হয়ে যায়। ফলে, ট্রেনটি ওখানেই দাঁড়িয়ে পড়ে।


শনিবার চুঁচুড়ায় রেল বিভ্রাট। এদিন সকাল ৭ টা ৯ মিনিটে ডাউন বর্ধমান লোকালের চুঁচুড়া ঢোকার কথা ছিল। হুগলি স্টেশন ছাড়ার পরেই চাকা জ্যাম হওয়ায় ট্রেনটি ওখানেই দাঁড়িয়ে পড়ে। যাত্রীদের অভিযোগ, প্রায় আধঘন্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এর জেরে অফিস টাইমে যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। বাধ্য হয়ে অন্য ট্রেনে উঠে গন্তব্যে রওনা দেন বহু যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মীরা। ব্রেক বাইন্ডিং ঠিক করে বিকল হয়ে পড়া ডাউন বর্ধমান লোকালকেও হাওড়ার দিকে রওনা করানো হয়। রেল সূত্রে খবর, বর্তমানে পরিষেবা স্বাভাবিক রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File