Local Train Cancelled | ৬ ঘন্টার ট্র্যাফিক ব্লক, অগস্টের শুরুতেই বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দেখে নিন তালিকা
Thursday, July 30 2026, 2:57 pm

Key Highlightsহাওড়া ডিভিশনে দুই দিন মোট ৮টি ট্রেন বাতিল (Train Cancelled) করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে,১ অগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ অগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘণ্টার ট্রাফিক ব্লক থাকবে।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্যে হাওড়া ডিভিশনে দুই দিন মোট ৮টি ট্রেন বাতিল করা হয়েছে। ১ অগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ অগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘণ্টার ট্রাফিক ব্লক থাকবে। ১ অগস্ট বাতিল ট্রেনের সংখ্যা: হাওড়া থেকে বাতিল করা হয়েছে ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ ট্রেন, বারুইপাড়া থেকে বাতিল ৩২৪১৪ ট্রেন, ৩২৪১৩ ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ থেকে, মসাগ্রাম থেকে ৩৬০৮৮ ট্রেন বাতিল, বর্ধমান থেকে ৩৬৮৬০ ট্রেন বাতিল হয়েছে। ২ অগস্ট বাতিল ট্রেনের সংখ্যা: হাওড়া থেকে ৩৬৮১১ ট্রেন বাতিল হয়েছে, বর্ধমান থেকে বাতিল হয়েছে ৩৬৮১২ ট্রেন। যাত্রার আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের।
- Related topics -
- রাজ্য
- ট্রেন বাতিল
- ট্রেন অবরোধ
- প্রশিক্ষণ
- লোকাল ট্রেন
- স্পেশাল ট্রেন বাতিল
- ট্রেন
- ২০০ লোকাল ট্রেন
- স্থানীয় ট্রেন পরিষেবা
- হাওড়া স্টেশন
- হাওড়া


