Local Train Cancelled | রবিতে হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন! ভোগান্তিতে রাজ্য গ্রুপ–ডি পরীক্ষার্থীরা

Sunday, March 8 2026, 3:50 am
Local Train Cancelled | রবিতে  হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন! ভোগান্তিতে রাজ্য গ্রুপ–ডি পরীক্ষার্থীরা
highlightKey Highlights

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন! ভোগান্তিতে রাজ্যের গ্রুপ–ডি পরীক্ষার্থীরা


আজ হাওড়া ডিভিশনে রেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য বিভিন্ন শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কাটোয়া, বর্ধমান, আজিমগঞ্জ, পাণ্ডুয়া, মেমারি, ব্যান্ডেল, ডানকুনি, চন্দনপুরের পাশাপাশি শিয়ালদহ সেকশনে বিভিন্ন সময়ে ট্রেন বাতিল থাকছে। আজ, রবিবার স্কুল সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী (গ্রুপ ডি) নিয়োগের লিখিত পরীক্ষা। রাজ্যজুড়ে ১,৭০৭টি কেন্দ্রে হবে আজ গ্রুপ ডি পরীক্ষা হবে। এই পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের একাংশের আশঙ্কা, এর ফলে তাঁদের পরীক্ষা দিতে যাওয়া ও ফেরার সময়ে অসুবিধা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File