Local train cancellations | চলবে রক্ষণাবেক্ষণের কাজ, রবিতে হাওড়া ডিভিশনে এক ঝাঁক ট্রেন বাতিল!
Friday, June 26 2026, 4:58 pm

Key Highlightsরেল লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার ২৮ জুন ব্যান্ডেল স্টেশনের কাছে একটি বড় ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
রেল লাইনের চলবে রক্ষণাবেক্ষণের কাজ। আগামী রবিবার ২৮ জুন ব্যান্ডেল স্টেশনের কাছে একটি বড় ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এই কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। বাতিল হওয়া ট্রেনগুলি হলো : ব্যান্ডেল – কাটোয়া: ৩৭৭৪৯, ৩৭৭৫১, ৩৭৭৫০, হাওড়া – কাটোয়া: ৩৭৯১৭, কাটোয়া – হাওড়া: ৩৭৯২২, ব্যান্ডেল – নৈহাটি: ৩৭৫৪২, নৈহাটি – ব্যান্ডেল: ৩৭৫৪১, মেমারি – হাওড়া: ৩৭৬৫৬, হাওড়া – মেমারি: ৩৭৬৫৫, পাণ্ডুয়া – হাওড়া: ৩৭৬১৪, হাওড়া – পাণ্ডুয়া: ৩৭৬১১।৫৩০০১ হাওড়া – আজিমগঞ্জ প্যাসেঞ্জার: এই ট্রেনটি বিকেল ৪:০৫ মিনিটের পরিবর্তে ৩০ মিনিট পিছিয়ে বিকেল ৪:৩৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ৩৭৯২৪ কাটোয়া – হাওড়া লোকাল: এই ট্রেনটি দুপুর ২:৪৫ মিনিটের পরিবর্তে ৩০ মিনিট পিছিয়ে বিকেল ৩:১৫ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ট্রেন
- ট্রেন বাতিল
- লোকাল ট্রেন
- স্থানীয় ট্রেন পরিষেবা


