Dry Day | সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর! ৫ দিন বন্ধ থাকবে মদের দোকান! ঘোষণা ড্রাই ডে'র!
Wednesday, April 29 2026, 10:13 am

Key Highlightsদিল্লিতে ৫ দিন ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। তবে এক মাসে নয়, ৫ মাস ধরে ৫ দিন দোকান বন্ধ থাকবে।
সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর। ৫ দিন বন্ধ থাকবে মদের দোকান। দিল্লিতে ৫ দিন ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। তবে এক মাসে নয়, ৫ মাস ধরে ৫ দিন দোকান বন্ধ থাকবে। আবগারি বিভাগের তরফে জানানো হয়েছে, মহরম, বুদ্ধ পূর্ণিমা-সহ একাধিক ছুটির দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান। দিল্লি আবগারি বিভাগের ২০১০ এর ৫২ নং বিধি অনুযায়ী, বুদ্ধ পূর্ণিমা, ইদ-উল-জোহা, মহরম, স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমীতে ড্রাই ডে পালন করা হবে। মে মাস থেকে সেপ্টেম্বর মাস জুড়ে এই ৫ দিনই বন্ধ রাখা হবে মদের দোকান।
- Related topics -
- দেশ
- ভারত
- দিল্লি সরকার


