Lionel Messi Statue | হাওয়ায় দুলছে 'মেসি'! রাতের মধ্যে সরানো হতে পারে লেকটাউনে লিওনেল মেসির মূর্তি!
Monday, May 25 2026, 2:33 pm

Key Highlightsচারদিকে পাথর-মাটি বেরিয়ে পড়েছে। ফলে মূর্তিটি ভেঙে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থাকা ‘কোমরের ওপর বল’ বিতর্কিত মূর্তি সদ্য সরানো হয়েছে। এবার শোনা যাচ্ছে সরানো হতে পারে লেকটাউনে লিওনেল মেসির মূর্তি। স্থানীদের অভিযোগ, লেকটাউনে মেসির মূর্তিটি দুলছে হাওয়ায়। মূর্তি যখন, তখন ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। তারপরই সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে ইঞ্জিনিয়ার, পুলিশ ও আধিকারিকরা পরিদর্শনে আসেন। জানা যাচ্ছে, মূর্তির নিচের অংশের মাটি ধসে গিয়েছে। চারদিকে পাথর-মাটি বেরিয়ে পড়েছে। ফলে মূর্তিটি ভেঙে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে বেশ কিছু মিডিয়া রিপোর্ট দাবি করছে, সোমবার রাতের মধ্যেই মেসির ওই ৭০ ফুটের মূর্তি সম্ভবত লেকটাউন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে।
- Related topics -
- শহর কলকাতা
- লেকটাউন
- লিওনেল মেসি


