Lionel Messi | বিশ্বকাপের পরই অবসর নিচ্ছেন? সোশাল মিডিয়ায় বিদায়বার্তা মেসির
Sunday, July 19 2026, 2:29 pm

Key Highlightsমেসির এই পোস্টে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি আর কিছুক্ষণ তাঁকে দেখা যাবে? বিশ্বের সব ট্রফিই জিতে নিয়েছেন মেসি। এবার জিতলে দু’টো বিশ্বকাপ ঢুকবে তাঁর ঝুলিতে।
আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের পরই অবসর নিতে পারেন মেসি। এদিন সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে আবেগঘন লিওনেল লিখলেন, ‘এই সমস্ত বছরগুলোতে সবচেয়ে ভালো মুহূর্তগুলো শুধু ট্রফিজয় ছিল না। বরং পুরো যাত্রাপথটাই ছিল দারুণ। এই দলের সঙ্গে প্রতিদিন সময় কাটানো, মুহূর্ত ভাগ করে নেওয়া, একসঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, কঠিন মুহূর্তে উঠে দাঁড়ানো এবং প্রতিটি পদক্ষেপ উপভোগ করা।’ আর্জেন্টিনা দলের সকলকে ধন্যবাদ জানিয়ে মেসি লিখেছেন, ‘আমার প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং যারা এই পরিবারকে বাঁচিয়ে রাখেন, তাঁদের ধন্যবাদ। ফাইনালে যাই ঘটুক না কেন, এই দলটি ইতিমধ্যেই ইতিহাস রচনা করেছে। যা আমরা কখনও ভুলব না। যা কেউ কোনও দিন মুছে ফেলতে পারবে না।’
- Related topics -
- খেলাধুলা
- লিওনেল মেসি
- অবসর
- ফিফা
- বিশ্বকাপ 2026
- ফিফা বিশ্বকাপ
- আর্জেন্টিনা
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল লেজেন্ড


