Lionel Messi | ২০৩০-এর বিশ্বকাপে আর খেলবেন না মেসি, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি!

Monday, August 31 2026, 3:45 pm
Lionel Messi | ২০৩০-এর বিশ্বকাপে আর খেলবেন না মেসি, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি!
highlightKey Highlights

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন লিওনেল মেসি। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই আবেগঘন সিদ্ধান্ত জানিয়ে দেন আর্জেন্টিনার মহাতারকা।


আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন লিওনেল মেসি। সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই আবেগঘন সিদ্ধান্ত জানিয়ে দেন আর্জেন্টিনার মহাতারকা। ২০০৫ সালে অভিষেকের পর দীর্ঘ ২০ বছরের বর্ণময় আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ২০৭টি ম্যাচ খেলেছেন। দীর্ঘ লড়াই ও হতাশা পেরিয়ে ২০২২ সালের বিশ্বকাপ এবং দু’টি কোপা আমেরিকা জয় তাঁর অধ্যাবসায়ের সেরা উপহার। ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের পর অনেক চিন্তাভাবনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। অবসরের কথা জানিয়ে মেসি লেখেন, 'সিদ্ধান্তটি নেওয়া কঠিন হলেও এটাই সঠিক সময়।' মেসির অবসরের সঙ্গে ফুটবল মানচিত্রে ইতি ঘটল এক রূপকথার অধ্যায়ের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File