Lionel Messi | ফাঁস মেসি সহ গোটা স্কোয়াডের পাসপোর্ট নম্বর! বিপাকে আর্জেন্টিনা, বিশ্বকাপ শুরুর আগেই চিন্তা বাড়লো FIFA-র
Wednesday, June 10 2026, 3:50 pm

Key Highlightsলিওনেল মেসি-সহ পুরো স্কোয়াডের পাসপোর্ট সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফলে ফুটবলারদের ব্যক্তিগত নিরাপত্তা ও তথ্যের সুরক্ষা নিয়ে বেড়েছে চিন্তা।
ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই বড়সড় নিরাপত্তা গাফিলতির শিকার হল আর্জেন্টিনা ফুটবল দল। বুধবার বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে হারিয়েছে মেসির দল। অভিযোগ, প্রস্তুতি ম্যাচের আগে প্রকাশিত অফিসিয়াল টিমশিটে দলের সব সদস্যের পাসপোর্ট নম্বর লেখা ছিল। নম্বর ব্লার না করেই আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে বিতরণ করা হয় টিমশিট। প্রায় ৮৮ হাজার দর্শকের উপস্থিতিতে আর্জেন্টিনার প্রথম একাদশ থেকে শুরু করে বদলি বেঞ্চে থাকা সমস্ত ফুটবলারের তথ্য ওই নথিতে ছিল বলে দাবি। এই ঘটনায় FIFA-র নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
- Related topics -
- খেলাধুলা
- লিওনেল মেসি
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল লেজেন্ড
- ফুটবল প্রশিক্ষক
- উরুগুয়ে ফুটবল ফেডারেশন
- ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন
- পাসপোর্ট
- ফিফা
- ফিফা বিশ্বকাপ
- বিশ্বকাপ 2026
- আর্জেন্টিনা


