Lionel Messi | কোটি কোটি ডলার আর্থিক তছরুপ! আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শুরু FBI তদন্ত
Wednesday, July 8 2026, 4:16 pm

Key Highlightsসূত্রের খবর, প্রেসিডেন্ট ক্লদ তাপিয়ার নেতৃত্বে বড়সড় আর্থিক তছরুপ চলেছে লিওনেল মেসির দেশে। সেই অর্থে বেশ কিছু অপরাধও সংগঠিত হয়ে থাকতে পারে বলে অভিযোগ উঠেছে।
মিশরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরাট আর্থিক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। তুরপ্রোদএন্টার এলএলসি নামে এক মার্কিন সংস্থা আর্জেন্টাইন সংস্থার আর্থিক বিষয়গুলি দেখাশোনা করে। আর্জেন্টিনার সংবাদপত্র লা নাসিওঁ সূত্রে খবর, দুই রাজনৈতিক নেতা ২০২৫ সালের শেষ থেকে কয়েকমাস ধরে কোটি কোটি ডলার লেনদেন করেছেন। প্রায় ৬ কোটি ডলার একাধিক সংস্থার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের এই বিপুল ব্যয়ের হিসেবে খুঁজতে তদন্তে নেমেছে এফবিআই।
- Related topics -
- খেলাধুলা
- লিওনেল মেসি
- ফিফা
- ফিফা বিশ্বকাপ
- বিশ্বকাপ 2026
- আর্জেন্টিনা
- এফবিআই
- ফুটবলার
- ফুটবল
- তদন্ত


