Lionel Messi | মেসিকে টার্গেট করে বোমা হামলার ছক, লিস্টে ছিলেন রোনাল্ডোও! এফবিআই রিপোর্টে চাঞ্চল্য

Friday, August 7 2026, 5:56 pm
Lionel Messi | মেসিকে টার্গেট করে বোমা হামলার ছক, লিস্টে ছিলেন রোনাল্ডোও! এফবিআই রিপোর্টে চাঞ্চল্য
highlightKey Highlights

মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই এবং ইন্টারন্যাশনাল পুলিশ কোঅপারেশন সেন্টারের রিপোর্টে উঠে এসেছে, বন্দুক ও বোমা নিয়ে স্টেডিয়ামে ঢুকে হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা।


বিশ্বকাপ চলাকালীন লিওনেল মেসিকে লক্ষ্য করে একাধিক আত্মঘাতী বোমা হামলার হুমকি দেওয়া হয়। হুমকির কারণে গোটা বিশ্বকাপে আর্জেন্টিনা অধিনায়কের নিরাপত্তায় বিশেষ নজর রাখা হয়েছিল। মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই এবং ইন্টারন্যাশনাল পুলিশ কোঅপারেশন সেন্টারের রিপোর্টের দাবি, বন্দুক ও বোমা নিয়ে স্টেডিয়ামে ঢুকে হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। স্পেনের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ৭ জুলাই আটলান্টায় আর্জেন্টিনা-মিশর ম্যাচের আগে একজন এক্স হ্যান্ডলে লেখে, ‘আমি চারটি বোমা শরীরে বেঁধে আটলান্টা স্টেডিয়ামে ঢুকে মেসিকে উড়িয়ে দেব।’ টরন্টোতেও আরেকজন রোনাল্ডোর কাছে পৌঁছানোর চেষ্টা করেন। ম্যাচ চলাকালীনও হুমকি ফোনে জানানো হয়, স্টেডিয়ামের ডাস্টবিনে তিনটি বোমা রাখা হয়েছে। এরপরই গোটা বিশ্বকাপে আর্জেন্টিনা অধিনায়কের নিরাপত্তায় বিশেষ নজর রাখা শুরু হয়। বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কুকুর নিয়ে পুরো এলাকা তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File