Messi-Ronaldo | ফুটবলকে বিদায় মেসি-রোনাল্ডোর, বিদায়ের আবহে লেখা রইল আকাশ-পাতাল বৈপরীত্য!

Key Highlightsএকই বছরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন দুই মহাতারকা। তবে দুজনের বিদায়ে যেন বৈপরীত্যের সুর।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের মাঠে দাপিয়ে বেড়িয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। একই বছরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন দুই মহাতারকা। তবে দুজনের বিদায়ে যেন বৈপরীত্যের সুর। ৩১ অগস্ট নিজের অবসরের কথা জানিয়েছিলেন, গত ৬ অক্টোবর পরিবার ও আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতিতে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। প্রিয় তারকাকে সম্মান জানাতে জড়ো হয়েছিলেন হাজারো ভক্ত। পুরো আয়োজনে মিশে ছিল ভালোবাসা, কৃতজ্ঞতা আর আবেগ। ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক উইন্ডোতে নরওয়ের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে পর্তুগিজ তারকাকে প্রথম একাদশে না রাখায় কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্য। তীব্র ক্ষুব্ধ হয়ে মাঝপথেই দলের সফর ছেড়ে বেরিয়ে যান রোনাল্ডো। সাসপেনশন চলাকালীনই সোশ্যাল মিডিয়ায় ৫ মিনিটের একটি ভিডিয়ো বার্তায় জাতীয় দলের ২৩ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করলেন পর্তুগিজ তারকা। বিতর্ক এবং অসন্তোষের মাঝেই বিদায় নিতে হলো আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে।
- Related topics -
- আন্তর্জাতিক
- খেলাধুলা
- লিওনেল মেসি
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- ক্রিস্টিয়ানো রোনাল্ডো
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল লেজেন্ড
- অবসর


