Supreme Court | ১০৫ বছর বয়সে যাবজ্জীবন সাজা মকুব, মালদার রসিকচন্দ্রের মামলাও তুলে নিলো সুপ্রিম কোর্ট!

Saturday, August 22 2026, 9:21 am
Supreme Court | ১০৫ বছর বয়সে যাবজ্জীবন সাজা মকুব, মালদার রসিকচন্দ্রের মামলাও তুলে নিলো সুপ্রিম কোর্ট!
highlightKey Highlights

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাই সুরেশ মণ্ডলকে খুনের অভিযোগ ওঠে রসিকের বিরুদ্ধে। ১৯৯৪ সালে তাঁকে দোষী সাব্যস্ত করে মালদহের নিম্ন আদালত।


খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন মালদার রসিকচন্দ্র মণ্ডল। ১০৫ বছর বয়সে তার সাজা মকুব করে দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মামলাটিও তুলে নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ বলেছে, ‘এখন থেকে স্বাধীন নাগরিকের মতো জীবন কাটাতে পারবেন রসিকচন্দ্র মণ্ডল।’ঘটনার সূত্রপাত ১৯৮৮ সালে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ভাই সুরেশ মণ্ডলকে খুনের অভিযোগ ওঠে রসিকের বিরুদ্ধে। ১৯৯৪ সালে তাঁকে দোষী সাব্যস্ত করে মালদহের নিম্ন আদালত। পরে রায় ঘোষণার সময়ে, রসিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। সেই সময়ে তাঁর বয়স ছিল ৭৪ বছর। প্রায় চার দশক ধরে আইনি জটিলতার পর অবশেষে কারাগারের গণ্ডি পেরিয়ে মুক্ত জীবনে ফিরলেন রসিকচন্দ্র। জীবনের বাকি দিনগুলি পরিবারের সান্নিধ্যে, নিজের মতো করে কাটানোর সুযোগ পেলেন। শুনানির সময়ে তাঁর বয়সের প্রসঙ্গ টেনে বিস্ময় প্রকাশ করেন বিচারপতিরা। ১০৫ বছরেও তিনি নিজের মামলার বিষয়ে আইনজীবীদের প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন শুনে অবাক হয়ে যান তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File