Lieutenant General Dhiraj Seth | ভারতীয় সেনাবাহিনীর নতুন আর্মি চিফের নাম ঘোষণা কেন্দ্রের, বাড়তি নজর ‘চিকেনস নেক’-এ
Saturday, June 13 2026, 1:50 pm

Key Highlightsশনিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের নয়া সেনাপ্রধান (চিফ অফ আর্মি স্টাফ) হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ।
‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর সীমান্তে শত্রুর সক্রিয়তার মধ্যেই নয়া ঘোষণা কেন্দ্রের। শনিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের নয়া সেনাপ্রধান (চিফ অফ আর্মি স্টাফ) হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। বর্তমানে তিনি ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন।আগামী ৩০ জুন জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর পদে আসীন হবেন তিনি। প্রায় চার দশকের সামরিক জীবনে মরু এলাকায় একটি আর্মার্ড রেজিমেন্ট, পশ্চিম সীমান্তে একটি আর্মার্ড ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে একটি কাউন্টার-ইনসার্জেন্সি ফোর্সের নেতৃত্ব দিয়েছেন তিনি।
- Related topics -
- দেশ
- ভারত
- সেনাবাহিনী
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা
- সেনাকর্মী
- ভারতীয় বায়ুসেনা
- প্রতিরক্ষা বাহিনী
- প্রতিরক্ষা মন্ত্রক
- প্রতিরক্ষা
- চিফ অব স্টাফ
- ভারতীয়


