Kolkata Restaurants | আরসালান, নিজাম, করিমস, সিমলা বিরিয়ানির মতো শহরের ৫০ রেস্তোরাঁর লাইসেন্স বাতিল!

Tuesday, September 8 2026, 2:31 pm
Kolkata Restaurants | আরসালান, নিজাম, করিমস, সিমলা বিরিয়ানির মতো শহরের ৫০ রেস্তোরাঁর লাইসেন্স বাতিল!
highlightKey Highlights

দুর্গাপুজোর আগে রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা অভিযানে বড় পদক্ষেপ নিল খাদ্য দফতর ও কলকাতা পুরসভা।


দুর্গাপুজোর আগে রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা অভিযানে বড় পদক্ষেপ নিল খাদ্য দফতর ও কলকাতা পুরসভা। খাবারে ভেজাল ও বিষাক্ত রাসায়নিক মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে ইতিমধ্যে শহরের ৫০টি রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করা হয়েছে। পুর কমিশনার স্মিতা পাণ্ডে জানান, ৪০টি সংস্থাকে সাসপেন্ড করা হয়েছে, ১২২৪ কেজি পচা ও নিম্নমানের খাবার নষ্ট করা হয়েছে এবং ১৬১টি খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। তালিকায় নাম উঠেছে নিজামস, করিমস, আরসালান ও সিমলা বিরিয়ানির মতো একাধিক জনপ্রিয় রেস্তোরাঁর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ধরণের ভেজাল খাবার লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে। পুরসভার এমন কড়া পদক্ষেপে সাময়িক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File