Franco Baresi | মাত্র ৬৬ বছরে প্রয়াত ইটালি ও এসি মিলানের কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি!

Key Highlightsপ্রয়াত ইটালি ও এসি মিলানের কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি।
ফুটবল জগতে শোকের ছায়া। প্রয়াত ইটালি ও এসি মিলানের কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি। বয়স হয়েছিল মাত্র ৬৬ বছর। ১৯৭৭ সালে এসি মিলানে কেরিয়ার শুরু। দীর্ঘ ২০ বছরের কেরিয়ারে শুধু সেই ক্লাবেই খেলেছেন তাদের ‘কাপিতানো’। ইটালির হয়ে ১৯৮২ থেকে ১৯৯৪ পর্যন্ত ৮১টি ম্যাচ খেলেছেন। ইটালির হয়ে ১৯৮২ বিশ্বকাপও জেতেন বারেসি। আট ও নয়ের দশকে মিলানের হয়ে তিনটি ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ) ও ছ’টি ইটালিয়ান লিগ শিরোপাও জেতেন। ১৯৯৪ সালে বিশ্বকাপে ইটালি দলের অধিনায়ক ছিলেন। যেখানে ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলের কাছে হারে আজ্জুরিরা। সেই ম্যাচে রবার্তো বাজ্জিওর টাইব্রেকার মিস সবার মনে আছে। তবে প্রথম পেনাল্টি মিস করেন বারেসিই। বারেসির মৃত্যুর কোনও কারণ জানানো হয়নি। ফুসফুসের টিউমার সরানোর জন্য একবছর আগে একটি অস্ত্রোপচার হয়। তারপর থেকে আর সেভাবে প্রকাশ্যে আসতেন না। আজ কিংবদন্তি ডিফেন্ডারের মৃত্যুসংবাদে শোকস্তব্ধ ফুটবলদুনিয়া।


