Leena Gangopadhyay | রাহুলের মৃত্যুর জের? রাজ্যের মহিলা কমিশনের সভাপতি পদ ছাড়ছেন লীনা গঙ্গোপাধ্যায়!
Wednesday, April 1 2026, 2:55 pm

Key Highlightsলীনা গঙ্গোপাধ্যায়ের মহিলা কমিশনের সভাপতি পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানালেন সহকর্মী শৈবাল বন্দ্যোপাধ্যায়।
ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুলের মৃত্যুর ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সের তরফে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। বুধবার দুপুরেই জানা যায়, ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স এর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার। এই পরিস্থিতিতে বড়ো সিদ্ধান্ত নিলেন লীনা গঙ্গোপাধ্যায়। সহকর্মী শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায় মহিলা কমিশনের সভাপতি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাহুলের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের জন্যে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


