Leena Gangopadhyay | মেয়াদ শেষের আগেই ইস্তফা লীনা গঙ্গোপাধ্যায়ের, মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন তিনি

Wednesday, May 13 2026, 4:37 am
Leena Gangopadhyay | মেয়াদ শেষের আগেই ইস্তফা লীনা গঙ্গোপাধ্যায়ের, মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন তিনি
highlightKey Highlights

রাজ্যে পালাবদলের পরই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়।


অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু ঘিরে আঙুল উঠেছিল লীনা গঙ্গোপাধ্যায়ের দিকে। তৃণমূলের আমলে একাধিক ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। তারপরই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন লীনা গঙ্গোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পরই ইস্তফা দিলেন লীনা। এ বছরের জুলাইয়ে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন তিনি। উল্লেখ্য, রাহুলের মৃত্যুতে লীনা-সহ প্রযোজনা সংস্থার কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File