Madan-Mamata | 'অভিষেককে ছেড়ে আসুন, এক মাস সময় দিচ্ছি'! শহিদ সমাবেশের মঞ্চ থেকে মমতাকে নিশানা মদনের!
Tuesday, July 21 2026, 8:40 am

Key Highlights২১ জুলাই শহিদ সমাবেশের মঞ্চ থেকে মমতাকে বন্দ্যোপাধ্যায়কে নিশানা মদন মিত্রের।
২১ জুলাই শহিদ সমাবেশের মঞ্চ থেকে মমতাকে বন্দ্যোপাধ্যায়কে নিশানা মদন মিত্রের। মেয়ো রোডের শহিদ সমাবেশের মঞ্চ থেকে মদন মমতাকে উদ্দেশ্য করে বললেন, 'অভিষেককে ছেড়ে আসুন, এক মাস সময় দিচ্ছি।' উল্লেখ্য, বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে দেখা করেছিলেন মদন। তারপরই ‘আসল’ তৃণমূল শিবিরে যোগ দেন তিনি। সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন, তাঁর জন্যই দল ভাঙছে বলে জোরালো অভিযোগ করেছিলেন মদন। এবার শহিদ দিবসের মঞ্চ থেকেও মমতা ও অভিষেককে নিশানা করলেন মদন মিত্র। তিনি বলেন, “একবার স্বীকার করুন পুত্রস্নেহে অন্ধ হয়ে ছিলেন। একটাও ডিম মাথায় পড়বে না। আপনি এগিয়ে আসুন, আমরা উত্তরীয় পেতে দেব।”
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী
- মদন মিত্র


