Laxmi Puja | নাগালে ফুলের দাম, কোজাগরী লক্ষ্মীপুজোর আগে স্বস্তিতে মধ্যবিত্ত

Key Highlightsএ বার ফুল কিনতে গিয়ে খুব বেশি পকেটে টান পড়ছে না ক্রেতাদের। জেলার বিভিন্ন বাজারে ফুলের জোগান ভালো।
রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো। বাজারে ভিড় জমাচ্ছে মানুষ। দেদার বিকোচ্ছে পদ্ম থেকে গাঁদা, রজনীগন্ধা থেকে গোলাপ। তবে দেবার ফুল কিনতে গিয়ে পকেটে টান পড়ছে না। ফুলব্যবসায়ীদের দেওয়া হিসাব অনুযায়ী, কোলাঘাট, দেউলটি-সহ একাধিক বাজারে একটি টাটকা পদ্ম বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকায়। রজনীগন্ধার ঝুরো ফুলের দাম কিলোপ্রতি প্রায় ৪০০ টাকা। ২৪টি রজনীগন্ধার স্টিকের বান্ডিল মিলছে ২৫০ টাকায়। ১ পিস গোলাপের দাম সাড়ে ৩ টাকা। অপরাজিতা বিক্রি হচ্ছে কিলোপ্রতি ৬০ থেকে ৭০ টাকায়। দোপাটির দাম কিলোপ্রতি ৪০ থেকে ৫০ টাকা। লাল গাঁদার ঝুরো ফুল কিলোপ্রতি ৬০ থেকে ৭০ টাকা। বাসন্তী গাঁদার দাম ১০০ থেকে ১২০ টাকা কিলো। আর তিন ফুটের একটি লাল গাঁদার মালা কিনতে খরচ হচ্ছে ১০ থেকে ১২ টাকা। একই মাপের বাসন্তী গাঁদার মালার দাম ১৫ থেকে ১৮ টাকা। জেলার বিভিন্ন বাজারে ফুলের জোগান ভালো থাকায় স্বস্তিতে মধ্যবিত্ত।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- লক্ষ্মী
- কোজাগরী লক্ষ্মীপুজো
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ


