Kalyan Banerjee | 'এত অ্যারোগ্যান্ট, যে কোনও মুহূর্তে অ্যারেস্ট হয়ে যাবে!' অভিষেকের হয়ে আর মামলা লড়বেন না আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়!
Thursday, June 11 2026, 9:34 am

Key Highlightsঅভিষেকের মামলা তথা বিধায়কদের সই জাল মামলা থেকে সরে দাঁড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের শুরু থেকেই সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন তিনি। তবে এবার অভিষেকের মামলা তথা বিধায়কদের সই জাল মামলা থেকে সরে দাঁড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূলের সমস্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কল্যাণ বলেন, 'মঙ্গলবার একাধিক জায়গায় সার্চ হয়েছে। কালকেও বিচারপতি কৌশিক চন্দের ঘরে মেনশন করে বললাম, ম্যাটারটা খুবই আর্জেন্ট। সার্চ হয়েছে। যে কোনও মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে।” অভিষেকের প্রসঙ্গে তাঁর মন্তব্য,“আমি ৪৫ বছর ধরে প্র্যাকটিস করছি। কিন্তু একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কীভাবে কথা বলতে হয়, সেটা জানে না। এত অ্যারোগ্যান্ট, এত ঔদ্ধত্যের কী আছে! সময় থাকতে শিক্ষা পেল না। আজকে বুঝতে হবে, ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে। দিদি অভিষেককে নিয়ে চললে চলুক, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে যদি দিদি চলে, আমি আছি।”
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- অভিষেক ব্যানার্জী
- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
- তৃণমূল কংগ্রেস


