Supreme Court | “যাঁরা নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে, আইন বিচার করবে”,সিজেপি আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের!
Tuesday, July 28 2026, 9:41 am

Key Highlightsনিট কাণ্ডের বিরুদ্ধে সিজেপি আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের।
নিট কাণ্ডের বিরুদ্ধে সিজেপি আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। ককরোচ জনতা পার্টির বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, “যাঁরা নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে, আইন বিচার করবে। এই ঘটনার স্বাধীন, নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। দায়বদ্ধতা নির্ধারণ না করা হলে তদন্ত অর্থহীন।” একইসঙ্গে, পুলিশি অত্যাচারের তদন্তের জন্য ‘হাই পাওয়ার’ তদন্ত কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, অত্যাচারের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার সহ দিল্লি, মহারাষ্ট্র, কেরলম, বিহার, অসম, উত্তর প্রদেশ এবং কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে কোনও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না বলেও রাজ্যগুলিকে নির্দেশ দেন বিচারপতি সূর্য কান্ত।
- Related topics -
- দেশ
- ভারত
- সুপ্রিম কোর্ট
- ককরোচ জনতা পার্টি’


