Anik Dutta | ‘ব্রাত্য’ নন্দনেই শায়িত থাকবেন অনীক, অন্তিমযাত্রায় ‘ভূতের ভবিষ্যৎ’-এর শ্রষ্ঠা
Friday, May 29 2026, 3:50 am

Key Highlightsবৃহস্পতিবার রাতে লিখিত বিবৃতির মাধ্যমে অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষ জানিয়ে দিলেন প্রয়াত অনীক দত্তের অন্তিমযাত্রা সূচী।
মেয়ের ইচ্ছানুসারে আজ শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হবে ‘অপরাজিত’ পরিচালকের। সূত্রের খবর, সকাল ন’টায় পিস ওয়ার্ল্ডে শায়িত থাকবেন। সেখান থেকে দশটায় পৌঁছে যাবেন নন্দনে। নন্দনে সরকারি প্রেক্ষাগৃহে দেখানো হত না তাঁর ছবি। সেই নন্দনেই শায়িত থাকবে পরিচালকের মরদেহ। অভিনেতা-বিধায়ক রুদ্রনীলের বিবৃতি অনুযায়ী, ‘২৯ মে শুক্রবার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত শায়িত থাকবে নিউ থিয়েটার্স ওয়ান ওরফে এনটিওয়ান স্টুডিওতে। সেখানেই পরিবারের সদস্য, প্রিয়জন, বন্ধুবান্ধব, শুভকাঙ্খীরা শেষবারের মতো অনীক দত্তকে শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন।’


