Lashkar Terrorist | চুল বাঁচাতে গিয়ে চুলোয় স্লিপার সেল, কাশ্মীরে এসে জঙ্গি 'চাইনিজ়'-এর আজব ভোলবদল!
Tuesday, May 19 2026, 7:08 am

Key Highlightsজম্মু-কাশ্মীরের বাইরে সন্ত্রাসবাদি ‘স্লিপার সেল’ গঠনের গুরুদায়িত্ব দিয়ে লাহোর থেকে পাঠানো হয়েছিল লস্কর-ই-তৈবার জঙ্গি কম্যান্ডার মহম্মদ উসমান জাঠ ওরফে ‘চাইনিজ়’কে।
চুল বাঁচাতে গিয়ে তৈরী করা হলো না স্লিপার সেল! জম্মু-কাশ্মীরের বাইরে সন্ত্রাসবাদি ‘স্লিপার সেল’ গঠনের গুরুদায়িত্ব দিয়ে লাহোর থেকে পাঠানো হয়েছিল লস্কর-ই-তৈবার জঙ্গি কম্যান্ডার মহম্মদ উসমান জাঠ ওরফে ‘চাইনিজ়’কে। কিন্তু তাকে চিন্তায় ধরে ক্রমশ উঠতে থাকা মাথার চুল। ফলে শ্রীনগরে পা দিয়েই চাইনিজ়-এর অগ্রাধিকার বদলে গিয়েছিল: 'স্লিপার সেল তৈরি পরে হবে, আগে তো মাথার চুলগুলো বাঁচাই'! শ্রীনগরের এক স্থানীয় দোকানদারের সঙ্গে আলাপ জমিয়েছিল সে। তার কাছ থেকেই জানতে পেরেছিল, কাশ্মীরেই হতে পারে হেয়ার ট্রান্সপ্লান্ট। সেই অনুযায়ী, এক হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিকে গিয়ে চুল রোপণও করান। কিন্তু সেই চুল আর দেখানো হলো না কাউকে। পাঞ্জাবের মালেরকোটলায় গিয়ে আস্তানা গেড়েছিল ‘চাইনিজ়’, কিন্তু ঠিক সময়েই হানা দিয়েছিল NIA।


