Shoaib Akhtar | শোয়েব আখতারের সঙ্গে জঙ্গি যোগ! দাদার শেষকৃত্যে দেখা গেল লস্কর-ই-তৈবার জঙ্গিদের!
Saturday, June 27 2026, 1:34 pm

Key Highlightsশোয়েব আখতারের দাদার শেষকৃত্যে দেখা গেল লস্কর-ই-তৈবার জঙ্গিদের।
প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে লস্কর-ই-তৈবার যোগ! শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে দেখা গেল লস্কর-ই-তৈবার জঙ্গিদের। গত ২৪ জুন মারা যান শোয়েবের দাদা। ইসলামাবাদে তাঁর শেষকৃত্য হয়। সেখানের এক ভিডিয়ো ভাইরাল হতেই চোখ কপালে উঠেছে সবার। ভিডিয়োয় দেখা গিয়েছে, মুম্বইয়ে ২৬/১১ হামলা থেকে শুরু করে পহেলগাঁওয়ের নৃশংস হত্যালীলার পিছনে যে জঙ্গি সংগঠনের হাত, সেই লস্কর-ই-তৈবার একাধিক শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন শাহিদের শেষকৃত্যে। লস্করের ডেপুটি চিফ সইফুল্লাহ কসুরী, যে প্রায়সই ভারতের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করে, তাঁকেও দেখা গিয়েছে শোয়েব আখতারের দাদা, শাহিদ আখতারের শেষকৃত্যে। পাকিস্তান মারকাজি মুসলিম লিগের প্রেসিডেন্ট ইনাম-উর-রহমানও উপস্থিত ছিলেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- ক্রিকেটার
- জঙ্গিগোষ্ঠী
- জঙ্গি
- পাক জঙ্গি


