Terrorist Encounter | কুলগামে যৌথ অভিযানে নিহত লস্কর কমান্ডার লতিফ ভাট-সহ দুই জঙ্গি!
Monday, November 16 2026, 12:26 pm

Key Highlightsজম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনী ও পুলিশের রুদ্ধশ্বাস যৌথ অভিযানে নিকেশ হল কুখ্যাত লস্কর-ই-তৈবা কমান্ডার লতিফ ভাট সহ দুই জঙ্গি।
জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনী ও পুলিশের রুদ্ধশ্বাস যৌথ অভিযানে নিকেশ হল কুখ্যাত লস্কর-ই-তৈবা কমান্ডার লতিফ ভাট সহ দুই জঙ্গি। সম্প্রতি কুলগামে সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার মূল চক্রী ছিল এই লতিফ। গত রবিবার রাতে দক্ষিণ কাশ্মীরের লারু গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। শুরু হয় তুমুল গুলি বিনিময়। সোমবার এই এনকাউন্টারে লতিফ ও অপর এক জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাশ্মীর জোন পুলিশ। অতীতে কনস্টেবল ও পরিযায়ী শ্রমিক হত্যাসহ একাধিক নাশকতায় যুক্ত ছিল দক্ষিণ কাশ্মীরের এই ভূমিপুত্র। একাধিকবার পালিয়ে বাঁচলেও শেষ পর্যন্ত সেনা অভিযানে নিকেশ হল এই জঙ্গি ত্রাস।
- Related topics -
- দেশ
- ভারত
- জম্মু-কাশ্মীর
- জঙ্গি
- পাক জঙ্গি


