Dial 112 | জরুরি গাড়ির অপব্যবহারে লালবাজারের কড়া সতর্কবার্তা, ১১২ ডায়ালে দেরিতে সাড়া দিলে পুলিশের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা!
Tuesday, October 13 2026, 2:43 am

Key Highlightsজরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য আনা ‘ইআরএসএস’-এর গাড়ি বা বাইক থানার রুটিন ডিউটি বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না বলে কঠোর নির্দেশিকা জারি করল লালবাজার।
জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য আনা ‘ইআরএসএস’-এর গাড়ি বা বাইক থানার রুটিন ডিউটি বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না বলে কঠোর নির্দেশিকা জারি করল লালবাজার। নির্দেশ না মানলে সংশ্লিষ্ট পুলিশকর্মীদের বিরুদ্ধে বড়সড় বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। মহালয়ার দিনই কলকাতা পুলিশের বহরে ৪৫০টি নতুন গাড়ি ও বাইক যুক্ত হয়েছে, যাতে ১১২ ডায়ালে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যায়। প্রতিটি গাড়ির অবস্থান কন্ট্রোল রুম থেকে নজরদারি করা হবে এবং ১০ মিনিটের বেশি দেরি হলে ডিভিশনাল ডিসিকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। ওসির দায়িত্ব এই টিমগুলির সঙ্গে সমন্বয় রেখে চলা। জরুরি এই পরিষেবা যাতে মসৃণ থাকে, সে কারণেই এমন কড়া পদক্ষেপ পুলিশের শীর্ষমহলের।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- পুলিশ
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন


