Kalighat Temple | কালীঘাট মন্দিরের নিরাপত্তা বাড়াতে তৈরী হবে পুলিশ ফাঁড়ি, বড় সিদ্ধান্ত লালবাজারের!
Thursday, August 13 2026, 6:24 pm

Key Highlightsকালীঘাট মন্দিরের নিরাপত্তা আরও বাড়াতে বড় সিদ্ধান্ত নিলো লালবাজারের।
কালীঘাট মন্দিরের নিরাপত্তা আরও বাড়াতে বড় সিদ্ধান্ত নিলো লালবাজারের। এবার মন্দিরের জন্য তৈরি হবে পুলিশ ফাঁড়ি। এই প্রথম কোনও ধর্মীয় স্থানের জন্য আলাদা পুলিশ ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার এই মর্মে একটি নির্দেশিকাও জারি করেছেন পুলিশ কমিশনার অজয় নন্দ। নির্দেশিকায় জানানো হয়েছে, কালীঘাট পুলিশ ফাঁড়িতে মোট ২০ জন পুলিশকর্মী থাকবেন। তাঁদের নেতৃত্ব থাকছেন একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। মূলত, কালীঘাট থানার আওতায় থাকবে এই কালীঘাট পুলিশ ফাঁড়ি। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ ফাঁড়ির প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। ডিসি সাউথ সমস্ত দিকটাই দেখভাল করবেন।
- Related topics -
- শহর কলকাতা
- কালীঘাট
- লালবাজার
- পুলিশ
- পুলিশি নিরাপত্তা


