Lakshmipathy Balaji | বিরাট সিদ্ধান্ত BCCI -এর, ভারতীয় দলের কোচ হলেন লক্ষ্মীপতি বালাজি!
Sunday, September 20 2026, 3:53 pm

Key Highlightsভারত ‘এ’ (India A) দলের হেড কোচ হিসেবে নিয়োগ করা হলো প্রাক্তন ভারতীয় পেসার লক্ষ্মীপতি বালাজিকে (Lakshmipathy Balaji)।
বিদেশ সফরের আগে বড়ো সিদ্ধান্ত নিলেন ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় দলের হেডকোচ করা হল লক্ষ্মীপতি বালাজিকে। অস্ট্রেলিয়া ‘এ’ (Australia A) দলের বিরুদ্ধে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ঘরের মাঠের সিরিজ়ের জাতীয় দলকে কোচিং করাবেন প্রাক্তন পেসার। দুই ফরম্যাটে আলাদা অধিনায়ক নিয়েই মাঠে নামবে ভারত ‘এ’ দল। মাল্টি-ডে ম্যাচে নেতৃত্ব দেবেন দেবদত্ত পাড়িক্কল। সহ-অধিনায়ক সাই সুদর্শন। ওয়ানডে দলে অধিনায়ক হবেন রুতুরাজ গায়কোয়াড়। ৪৪ বছরের বালাজি ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মতো দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন। চলতি বছরের শুরুতে তিনি বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে কোচ হিসেবে যোগ দেন। এবার ভারতের ‘এ’ দলের দায়িত্ব পেলেন তিনি।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- ক্রিকেট
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেট বিশ্বকাপ
- বিসিসিআই
- নিউ চিফ কোচ
- ভারত


