Lahek Ali Bail | গুরুতর অসুস্থ মা! লাহেক আলিকে অন্তবর্তী জামিন হাইকোর্টের, CPIM নেতাকে মানতে হবে একাধিক শর্ত

Wednesday, September 2 2026, 4:55 pm
Lahek Ali Bail | গুরুতর অসুস্থ মা! লাহেক আলিকে অন্তবর্তী জামিন হাইকোর্টের, CPIM নেতাকে মানতে হবে একাধিক শর্ত
highlightKey Highlights

প্রায় পঞ্চাশ দিন জেলে থাকার পর অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়ে মুক্তি পাচ্ছেন সিপিআইএম নেতা লাহেক আলি৷


গত জুলাই মাসে দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এই সময় গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের। অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে এবার বারুইপুরের সিপিআইএম নেতা লাহেক আলিকে গ্রেফতার করে পুলিশ। প্রায় পঞ্চাশ দিন জেলে থাকার পর অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। সূত্রের খবর, সিপিএম নেতার মা অত্যন্ত অসুস্থ এবং তিনি ভেন্টিলেশনে রয়েছেন। মায়ের এই শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে লাহেক আলিকে অন্তবর্তী জামিন দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ, তদন্তে সহযোগিতা করতে হবে তাকে৷ আপাতত বারুইপুরের বাইরেও যেতে পারবেন না সিপিআইএম নেতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File