Sonam Wangchuk | লাদাখ হিংসার দায় অমিত শাহের, ‘এনকাউন্টারে মৃত্যু’র আশঙ্কা করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি সোনম ওয়াংচুকের!

Friday, September 25 2026, 5:24 am
Sonam Wangchuk | লাদাখ হিংসার দায় অমিত শাহের, ‘এনকাউন্টারে মৃত্যু’র আশঙ্কা করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি সোনম ওয়াংচুকের!
highlightKey Highlights

লাদাখে হিংসার এক বছর পূর্তিতে সরব হলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।


লাদাখে হিংসার এক বছর পূর্তিতে সরব হলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। পৃথক রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের সুরক্ষার দাবিতে আন্দোলনের চার জনের মৃত্যুর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপর চাপিয়ে তাঁর পদত্যাগ দাবি করেন সোনম। সেই সঙ্গে গত বছরের হিংসার বিচারবিভাগীয় তদন্ত রিপোর্ট অবিলম্বে প্রকাশ্যে আনার দাবি জানান। রিপোর্ট প্রকাশ না হলে স্বাধীন ‘পিপলস ট্রাইব্যুনাল’ গঠন করে তদন্ত করার হুশিয়ারিও দেন তিনি। সরকারের সমালোচনা করায় তাঁকে কোনও ‘এনকাউন্টারে’ মেরে ফেলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ওয়াংচুক। তবে লাদাখ পুলিশ তাঁর সমস্ত অভিযোগকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে খারিজ করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File