Ladakh | ‘ভারতের অবিচ্ছেদ্য অংশ লাদাখ’, লাদাখ নিয়ে চিনের আপত্তি খারিজ ভারতের!
Tuesday, October 13 2026, 4:39 pm

Key Highlightsলাদাখের ২৮টি কৌশলগত অঞ্চলের নামকরণের জেরে তৈরি হওয়া বিতর্কে চিনকে কড়া বার্তা দিল ভারত।
লাদাখের ২৮টি কৌশলগত অঞ্চলের নামকরণের জেরে তৈরি হওয়া বিতর্কে চিনকে কড়া বার্তা দিল ভারত। মঙ্গলবার নয়াদিল্লির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং দেশের ভূখণ্ডের মানচিত্র তৈরিতে কারোর আপত্তি ধোপে টেকে না। সম্প্রতি ভারত লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গোগরা, হট স্প্রিং সহ ২৮টি কৌশলগত স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্য নিজেদের মানচিত্রে চিহ্নিত করে। এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বেজিং দাবি করে, সীমান্ত অঞ্চলের ওই এলাকাগুলি চিনের অন্তর্ভুক্ত। এর পালটা জবাব দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক জানায়, এই নামকরণের মূল উদ্দেশ্য স্থানীয় এলাকাগুলির স্বীকৃতি সহজ করা এবং সচেতনতা বৃদ্ধি করা। চিনের কোনো অস্বীকৃতিই ভারতের এই অখণ্ড সত্যকে বদলাতে পারবে না।


