Kylian Mbappe | জোড়া গোলে সুইডেন বধ এমবাপের, মেসির রেকর্ড ছুতে চলেছেন তারকা স্ট্রাইকার

Wednesday, July 1 2026, 5:32 am
Kylian Mbappe | জোড়া গোলে সুইডেন বধ এমবাপের, মেসির রেকর্ড ছুতে চলেছেন তারকা স্ট্রাইকার
highlightKey Highlights

সুইডেনের (Sweden) বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সকে (France) ৩-০ ব্যবধানে জিতিয়েছেন কিলিয়ান এমবাপে।


রাউন্ড অফ ৩২-এ সুইডেনকে ৩ :০ গোলে উড়িয়ে দিয়ে রাউন্ড অফ ১৬তে পৌঁছে গেল ফ্রান্স। এদিনের ম্যাচে জোড়া গোল করলেন এমবাপে। এই দুই গোলের সৌজন্যে চলতি বিশ্বকাপে ৬ গোল করে ফেললেন তিনি। বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা বাড়িয়ে ১৮তে পৌঁছে গেলেন তারকা খেলোয়াড়। আর মাত্র এক গোল করলেই মেসির ১৯ গোলের রেকর্ড ভেঙে দেবেন তিনি। এমবাপে এই ১৮ গোল করেছেন মাত্র ১৮ ম্যাচে। যেখানে একই সংখ্যক গোলে পৌঁছতে মেসির লেগেছিল ২৯টি ম্যাচ। এদিন সুইডেনের বিরুদ্ধে তৃতীয় গোলটি করলেন ব্র্যাডলি বার্কোলা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File