Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত কুণাল ঘোষ, আর্থিক জরিমানা করল কলকাতা হাইকোর্ট!

Key Highlightsআদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত কুণাল ঘোষ। এবার সেই ঘটনায় কুণালকে ২০০০ টাকা আর্থিক জরিমানা করল আদালত।
আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত কুণাল ঘোষ। প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম সহ আরও একাধিক আইনজীবীদের চেম্বার ঘেরাওয়ের অভিযোগ এবং বিচারপতিদের উদ্দেশে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ছিল কুণাল ঘোষের বিরুদ্ধে। এবার সেই ঘটনায় কুণালকে ২০০০ টাকা আর্থিক জরিমানা করল আদালত। উল্লেখ্য, SSC-র শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিভাগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে বেআইনি ভাবে নিয়োগ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন আইনজীবী ফিরদৌস শামিম। মামলায় একাংশ চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে কোর্টে সওয়াল করেছিলেন বিকাশ। বিচারপতি ছিলেন বিশ্বজিৎ বসু। তিনি এই মামলায় নির্দেশ দিয়েছিলেন, কার নির্দেশে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে তা লিখিত জানাতে হবে। এরপরই কুণালের নেতৃত্বে চাকরিপ্রার্থীরা শামীম-বিকাশদের ঘিরে বিক্ষোভ দেখান। এরপরই আইনজীবীদের নিরাপত্তার স্বার্থে হাইকোর্টের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়।
- Related topics -
- শহর কলকাতা
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- কুনাল ঘোষ
- কলকাতা হাইকোর্ট


