Kultali | ঘরভর্তি ত্রাণের ত্রিপল-বালতি, উদ্ধার আগ্নেয়াস্ত্রও! কুলতলিতে গ্রেপ্তার তৃণমূল নেতা
Wednesday, June 3 2026, 4:38 am

Key Highlightsবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগে কুলতলির এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজ্যে পালাবদলের পরই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে ধরপাকড়। এবার কুলতলি থেকে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার পুলিশের। ধৃত নেতার নাম কার্তিক সর্দার। কুলতলির জলাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তিনি। অভিযোগ, কার্তিকের বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঝড়ের পর কেবলমাত্র নেতার ঘনিষ্ঠ এবং আত্মীয়দেরই ত্রিপল এবং ত্রাণ দেওয়া হতো। ত্রাণের জিনিস চাইতে গেলে ‘মাল না থাকার অজুহাতে’ বাকিদের ফিরিয়ে দেওয়া হতো। ত্রাণসামগ্রী ছাড়াও ওই নেতার বাড়ি থেকে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
- Related topics -
- রাজ্য
- উত্তর ২৪ পরগনা
- দক্ষিণ ২৪ পরগনা
- গ্রেফতার
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- আগ্নেয়াস্ত্র উদ্ধার
- বাজেয়াপ্ত


