Kulgam Terror Attack | কুলগাম হামলার দায় নিল কাশ্মীরের জঙ্গি সংগঠন! CRPF-ই টার্গেট, জানালো সন্ত্রাসবাদীরা

Thursday, November 12 2026, 3:05 pm
Kulgam Terror Attack | কুলগাম হামলার দায় নিল কাশ্মীরের জঙ্গি সংগঠন! CRPF-ই টার্গেট, জানালো সন্ত্রাসবাদীরা
highlightKey Highlights

সংবাদমাধ্যম সূত্রের খবর, কাশ্মীর উপত্যকায় কোনও জঙ্গি হামলার ঘটনায় এই প্রথম এই সংগঠনটির নাম প্রকাশ্য়ে এল।


কুলগামে সিআরপিএফ-এর ৪৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের উপর হামলার ঘটনার দায় স্বীকার করলো কাশ্মীরের জঙ্গি সংগঠন। সংবাদমাধ্যম সূত্রের খবর, কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলার দায় নিল জঙ্গি সংগঠন ‘পাসদরান-ই-হুরিয়ত কাশ্মীর’ (Pasdaran-e-Hurriyat Kashmir)। ১১ নভেম্বর বিবৃতি জরি করে ওই সংগঠন জানিয়েছে, কাশ্মীরে এখন যে শান্তি বিরাজ করছে, সেটিকে ‘কৃত্রিম’। ভারতের বিরুদ্ধে জম্মু-কাশ্মীর দখল করে রাখার অভিযোগও তুলেছে তারা। ওই বিবৃতিতে বলা হয়েছে, 'পাসদরান-ই-হুরিয়ত কাশ্মীর’ ভবিষ্যতে ভারত এবং RSS-এর উপরে আরও বড় হামলা চালাবে।' বিবৃতির নীচে মুখপাত্র হিসেবে নাম লেখা মহম্মদ ওমর আজ়মের। যদিও তাঁর পরিচয় জানা যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File