Krishna Chakraborty | বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী! তৃণমূলের হাতছাড়া বিধাননগর পুরনিগমও!

Thursday, June 4 2026, 9:35 am
Krishna Chakraborty | বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী! তৃণমূলের হাতছাড়া বিধাননগর পুরনিগমও!
highlightKey Highlights

বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী।


বুধবারই কলকাতার মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন ফিরহাদ হাকিম। তাতে নেত্রী মমতা সম্মতি দিয়েছেন বলে দাবি করেছেন বিধায়ক কুণাল ঘোষ। এই পরিস্থিতিতে বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী। বৃহস্পতিবার পুরনিগমের কমিশনারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন কৃষ্ণা চক্রবর্তী। উল্লেখ্য, ১৬ বছর ধরে কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুরনিগমের সঙ্গে যুক্ত। কখনও বরো চেয়ারম্যান ছিলেন। হয়েছেন মেয়রও। তবে ফিরহাদ হাকিমের পর কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগের সিদ্ধান্তে বিধানসভা পুরনিগমও তৃণমূলের ছাড়া হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File