KP Sharma Oli | নেপালে পালাবদল, বলেন্দ্র শাহ-র শপথগ্রহণের পরই গ্রেপ্তার প্রাক্তন প্রধানমন্ত্র্রী কেপি শর্মা ওলি!

Saturday, March 28 2026, 5:00 am
KP Sharma Oli | নেপালে পালাবদল, বলেন্দ্র শাহ-র শপথগ্রহণের পরই গ্রেপ্তার প্রাক্তন প্রধানমন্ত্র্রী কেপি শর্মা ওলি!
highlightKey Highlights

শুক্রবারই নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলেন্দ্র শাহ। তার পরেই শনিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে কেপি শর্মা ওলিকে।


গত বছর সেপ্টেম্বরে কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে নামে জেন জ়ি গোষ্ঠীর তরুণরা। চাপের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জেন জ়ি আন্দোলনের ছ'মাস পর নতুন প্রধানমন্ত্রী পেল নেপাল। শুক্রবার নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বলেন্দ্র শাহ। শনিবার ভোরে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে। অনিচ্ছাকৃত হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে কেপি শর্মাকে। তাঁর সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে নেপালি কংগ্রেস নেতা তথা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাককে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File