India-Italy | ইতালির সঙ্গে হাত মেলাল কলকাতার সংস্থা, দেশেই তৈরী হবে উচ্চগতির ট্রেন-মালগাড়ির জন্য প্রয়োজনীয় চাকা ও যন্ত্রাংশ!

Key Highlightsভারতীয় রেলের পরিকাঠামো ও উৎপাদন ক্ষেত্রে আরও জোরদারভাবে নামতে চাইছে কলকাতার জুপিটার ওয়াগনস লিমিটেড।
ভারতীয় রেলের পরিকাঠামো ও উৎপাদন ক্ষেত্রে আরও জোরদারভাবে নামতে চাইছে কলকাতার জুপিটার ওয়াগনস লিমিটেড। মঙ্গলবার কলকাতার সংস্থার তরফে থেকে জানানো হয়েছে, এক ‘রেলহুইল ম্যানুফ্যাকচারিং প্ল্যাটফর্ম’ গড়ে তোলার জন্য ইতালির বিখ্যাত সংস্থা লুচিনি আরএস হোল্ডিং স্পায়ের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এই চুক্তির অধীনে ইতালির সংস্থা লুচিনি আরএস ‘জুপিটার তাত্রাভাগোঙ্কা রেলহুইল ফ্যাক্টরি প্রাইভেট লিমিটেড’-র ১৫ শতাংশ শেয়ার বা মালিকানা অধিগ্রহণ করবে। পাশাপাশি, ইতালি সরকার সমর্থিত আর্থিক সংস্থা সিমেস্ট স্পা অধিগ্রহণ করবে আরও ১০ শতাংশ শেয়ার। দুই ইতালীয় সংস্থার যৌথ ২৫ শতাংশ শেয়ারের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ২৮ মিলিয়ন ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০৭ কোটি টাকা। এই বড় মাপের প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ভারতীয় রেল উপাদান উৎপাদন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই যৌথ অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হল কাঁচামাল প্রক্রিয়াকরণ থেকে শুরু করে সম্পূর্ণ তৈরি পণ্য পর্যন্ত পুরো সাপ্লাই চেইনে উচ্চমানের রেল চাকা, অ্যাক্সেল এবং হুইলসেট তৈরি করা। এর ফলে ভারতে উচ্চগতির ট্রেন ও মালগাড়ির জন্য প্রয়োজনীয় চাকা ও যন্ত্রাংশ দেশেই আন্তর্জাতিক মানের প্রযুক্তিতে উৎপাদন করা সম্ভব হবে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শহর কলকাতা
- ইতালি


