Khawaja Asif | 'ওড়ানো হবে কলকাতা', পহেলগাঁও বর্ষপূর্তির আগেই হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর!

Sunday, April 5 2026, 6:50 am
Khawaja Asif | 'ওড়ানো হবে কলকাতা', পহেলগাঁও বর্ষপূর্তির আগেই হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর!
highlightKey Highlights

ভারতের সঙ্গে সংঘাত হলে ওড়ানো হবে কলকাতা! পহেলগাঁও বর্ষপূর্তির আগে শনিবার এই ভাষাতেই হমকি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।


ভারতের সঙ্গে সংঘাত হলে ওড়ানো হবে কলকাতা! পহেলগাঁও বর্ষপূর্তির আগে শনিবার এই ভাষাতেই হমকি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। সিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোয়াজা বলেন, “ভারত যদি এবার মিথ্যা অজুহাতে কোনও রকম অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে তার পরিণতি ভালো হবে না। এবার আমরা সেই সংঘাত কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাব।” তিনি আরও বলেন, “যদি ভারত ‘ফলস ফ্ল্যাগ’ হামলা করার চেষ্টা করে, তাহলে গত বছরের চেয়েও বড় অপমানের সম্মুখীন হতে হবে তাদের।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File