Weather Update | দক্ষিণবঙ্গের দুই জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় আজ কেমন থাকবে আবহাওয়া?

Tuesday, July 7 2026, 3:04 am
Weather Update | দক্ষিণবঙ্গের দুই জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় আজ কেমন থাকবে আবহাওয়া?
highlightKey Highlights

আজ ৭ই জুলাই, মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।


আজ ৭ই জুলাই, মঙ্গলবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নিজের উপস্থিতি জানান দিচ্ছে নিম্নচাপ। যদিও আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া কলকাতায় আজ জোরদার বর্ষণের সম্ভাবনা নেই। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এক বা দু'টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক বা দু'টি স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File