Weather Update | শহরজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম! একনজরে আজকের আবহওয়া আপডেট
Friday, August 21 2026, 3:05 am

Key Highlightsদক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতও হতে পারে।
আজ ২১শে আগস্ট, শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দুর্বল হয়েছে নিম্নচাপ। বাংলা থেকে দূরত্বও বাড়িয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- বৃষ্টিপাত
- রাজ্য
- পশ্চিমবঙ্গ


