Weather Update | অস্বস্তিকর গরমে জেরবার মহানগর, বৃষ্টির স্বস্তি মিলবে কবে?

Thursday, June 4 2026, 2:15 am
Weather Update | অস্বস্তিকর গরমে জেরবার মহানগর, বৃষ্টির স্বস্তি মিলবে কবে?
highlightKey Highlights

আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। ভ্যাপসা গরম বজায় থাকবে শহরে। বেলার দিকে শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আজ, ৪ঠা জুন, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশপাশে। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। ভ্যাপসা গরম বজায় থাকবে শহরে। বেলার দিকে শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File