Weather Update | ভ্যাপসা গরমে জেরবার শহর কলকাতা, এক নজরে মহানগরের আজকের আবহাওয়া আপডেট
Saturday, April 4 2026, 2:30 am

Key Highlightsআলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ৪ঠা এপ্রিল, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির আশপাশে থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ৪ঠা এপ্রিল, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশপাশে। আকাশ পরিষ্কার থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা রয়েছে। সর্বোচ্চ ৬ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে সূত্রের খবর। রবিবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া দফতর
- আবহবিদ
- শহর কলকাতা
- রাজ্য
- গ্রীষ্মকাল


