Weather Update | বুধেও শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা, তবুও কমছে না গরম! জেরবার বঙ্গবাসী

Wednesday, September 2 2026, 3:41 am
Weather Update | বুধেও শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা, তবুও কমছে না গরম! জেরবার বঙ্গবাসী
highlightKey Highlights

দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্যই আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।


আজ ২রা সেপ্টেম্বর, বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা নেই বললেই চলে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File