Weather Update | আজও বৃষ্টি দক্ষিণবঙ্গে, জারি হলুদ সতর্কতা, সারাদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Saturday, May 2 2026, 2:38 am
Weather Update | আজও বৃষ্টি দক্ষিণবঙ্গে, জারি হলুদ সতর্কতা, সারাদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ২রা মে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকবে।


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ২রা মে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রির আশপাশে। আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে,আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে ওই জেলাগুলিতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File